وَحَدَّثَنَا عَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ مُوسَى بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، قَالَ مَا سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الإِسْلاَمِ شَيْئًا إِلاَّ أَعْطَاهُ - قَالَ - فَجَاءَهُ رَجُلٌ فَأَعْطَاهُ غَنَمًا بَيْنَ جَبَلَيْنِ فَرَجَعَ إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ أَسْلِمُوا فَإِنَّ مُحَمَّدًا يُعْطِي عَطَاءً لاَ يَخْشَى الْفَاقَةَ .
৫৯১৪-(৫৭/২৩১২) আসিম ইবনু নাযর তাইমী (রহঃ) ..... আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ইসলাম গ্রহণ করার পর কেউ কিছু চাইলে তিনি অবশ্যই তা দিয়ে দিতেন। আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, জনৈক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। তিনি তাকে এত বেশী ছাগল দিলেন যাতে দু' উপত্যকার মাঝামাঝি স্থান পরিপূর্ণ হয়ে যাবে। এরপর সে লোক তার গোত্রের নিকট গিয়ে তাদের বলল, হে আমার জাতি ভাইয়েরা! তোমরা ইসলাম কবুল কর। কারণ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবের আশঙ্কা না করে দান করতেই থাকেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮১৩, ইসলামিক সেন্টার ৫৮৪৮)
And it was narrated to us by ʿĀṣim ibn al-Naḍr al-Taymī: Khalid — meaning ibn al-Ḥārith — narrated to us from Ḥumayd, from Mūsā ibn Anas, from his father, who said: The Messenger of Allah, peace and blessings be upon him, was never asked for anything concerning Islam but that he gave it. He said: A man came to him, and he gave him a flock of sheep between two mountains. The man then returned to his people and said, "O my people, embrace Islam, for Muhammad gives a gift as one who does not fear poverty."

সহীহ মুসলিম (5914)