وَحَدَّثَنِي أَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالُوا حَدَّثَنَا أَبُو عَامِرٍ - وَهُوَ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو - حَدَّثَنَا أَفْلَحُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَافِعٍ، قَالَ كَانَتْ أُمُّ سَلَمَةَ تُحَدِّثُ أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ عَلَى الْمِنْبَرِ وَهِيَ تَمْتَشِطُ " أَيُّهَا النَّاسُ " . فَقَالَتْ لِمَاشِطَتِهَا كُفِّي رَأْسِي . بِنَحْوِ حَدِيثِ بُكَيْرٍ عَنِ الْقَاسِمِ بْنِ عَبَّاسٍ .
৫৮৬৯-(.../...) আবূ মা'ন রাকাশী, আবূ বাকর ইবনু নাফি' ও 'আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... 'আবদুল্লাহ ইবনু রাফি হতে বর্ণিত। তিনি বলেন, উম্মু সালামাহ্ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বর্ণনা করতেন যে, তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনলেন, হে লোক সকল .....। এ সময় উম্মু সালামাহ্ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) চুল আঁচড়াচ্ছিলেন, তখন তিনি কেশ বিন্যাসকারিণীকে বললেন, আমার মাথা আঁচড়ানো বন্ধ রাখো। ..... অবশিষ্টাংশ বর্ণনাকারী কাসিম ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর সানাদে বুকায়র (রহঃ) বর্ণিত হাদীসের অবিকল। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৭৩, ইসলামিক সেন্টার ৫৮০৪)
And Abu Ma‘n al-Raqāshī narrated to me, and Abū Bakr ibn Nāfi‘, and ‘Abd ibn Ḥumayd — they said: Abū ‘Āmir — and he is ‘Abd al-Malik ibn ‘Amr — narrated to us, Aflaḥ ibn Sa‘īd narrated to us, ‘Abd Allāh ibn Rāfi‘ narrated to us, who said: Umm Salama used to narrate that she heard the Prophet ﷺ say from the pulpit while she was combing her hair: "O people!" So she said to her hairdresser: "Stop combing my head." — similar to the ḥadīth of Bukayr, on the authority of al-Qāsim ibn ‘Abbās.

সহীহ মুসলিম (5869)