وَحَدَّثَنَا دَاوُدُ بْنُ عَمْرٍو الضَّبِّيُّ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ الْجُمَحِيُّ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " حَوْضِي مَسِيرَةُ شَهْرٍ وَزَوَايَاهُ سَوَاءٌ وَمَاؤُهُ أَبْيَضُ مِنَ الْوَرِقِ وَرِيحُهُ أَطْيَبُ مِنَ الْمِسْكِ وَكِيزَانُهُ كَنُجُومِ السَّمَاءِ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلاَ يَظْمَأُ بَعْدَهُ أَبَدًا " .
৫৮৬৫-(২৭/২২৯২) দাউদ ইবনু আমর যাব্বী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার 'হাওয' এর ব্যবধান এক মাসের রাস্তা, তার সকল কোণ এক সমান, তার পানি রূপার চেয়ে শুভ্র, তার ঘ্রাণ মিশক-এর চেয়ে সুগন্ধযুক্ত এবং তার পাত্রের পরিমাণ আসমানের তারকার ন্যায়। যে লোক তা থেকে পান করবে, সে তার পরে কখনো তৃষ্ণার্ত হবে না। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৭০, ইসলামিক সেন্টার ৫৮০১)
And Dawud ibn 'Amr al-Dabbi narrated to us, Nafi' ibn 'Umar al-Jumahi narrated to us, from Ibn Abi Mulaykah, who said: 'Abdullah ibn 'Amr ibn al-'As said: The Messenger of Allah, peace and blessings be upon him, said: "My Basin (Hawd) is a month's journey in length, and its corners are equal, and its water is whiter than silver, and its scent is more fragrant than musk, and its drinking vessels are like the stars of the sky. Whoever drinks from it will never thirst after it ever."

সহীহ মুসলিম (5865)