حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، - يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ - عَنْ أَبِي حَازِمٍ، قَالَ سَمِعْتُ سَهْلاً، يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " أَنَا فَرَطُكُمْ، عَلَى الْحَوْضِ مَنْ وَرَدَ شَرِبَ وَمَنْ شَرِبَ لَمْ يَظْمَأْ أَبَدًا وَلَيَرِدَنَّ عَلَىَّ أَقْوَامٌ أَعْرِفُهُمْ وَيَعْرِفُونِي ثُمَّ يُحَالُ بَيْنِي وَبَيْنَهُمْ " . قَالَ أَبُو حَازِمٍ فَسَمِعَ النُّعْمَانُ بْنُ أَبِي عَيَّاشٍ وَأَنَا أُحَدِّثُهُمْ هَذَا الْحَدِيثَ فَقَالَ هَكَذَا سَمِعْتَ سَهْلاً يَقُولُ قَالَ فَقُلْتُ نَعَمْ .
৫৮৬২-(২৬/২২৯০) কুতাইবাহ্ ইবনু সাঈদ (রহঃ) ..... সাহল (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি আমি 'হাওয' (কাওসার) এর নিকট তোমাদের জন্য অগ্রগামী হব। যে সেখানে আসবে সে তা পান করবে এবং যে তা থেকে পান করবে, সে কখনো তৃষ্ণার্ত হবে না। আর আমার নিকট এমন কতিপয় দল আসবে, যাদের আমি চিনতে পারব এবং তারাও আমাকে চিনতে পারবে। অতঃপর আমার ও তাদের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করা হবে। বর্ণনাকারী আবূ হাযিম (রহঃ) বলেন, আমি যখন তাদের নিকট এ হাদীস পেশ করি, তখন নু'মান ইবনু আবূ 'আইয়্যাশ শুনে বললেন, তুমি কি সাহল (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে এমনই বলতে শুনেছ? তিনি বলেন, আমি বললাম, হ্যাঁ! (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৬৮, ইসলামিক সেন্টার ৫৭৯৯)
Narrated Qutaybah ibn Sa'id: Ya'qub — meaning Ibn 'Abd al-Rahman al-Qari — narrated to us from Abu Hazim, who said: I heard Sahl say: I heard the Prophet, peace and blessings be upon him, say: "I will be your forerunner at the Basin. Whoever comes to it will drink, and whoever drinks will never thirst again. There will come to me people whom I know and who know me, then a barrier will be placed between me and them." Abu Hazim said: Al-Nu'man ibn Abi 'Ayyash heard me while I was narrating this hadith to them and said: "Is this how you heard Sahl say it?" He said: I replied, "Yes."

সহীহ মুসলিম (5862)