وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ خَزَائِنَ الأَرْضِ فَوَضَعَ فِي يَدَىَّ أُسْوَارَيْنِ مِنْ ذَهَبٍ فَكَبُرَا عَلَىَّ وَأَهَمَّانِي فَأُوحِيَ إِلَىَّ أَنِ انْفُخْهُمَا فَنَفَخْتُهُمَا فَذَهَبَا فَأَوَّلْتُهُمَا الْكَذَّابَيْنِ اللَّذَيْنِ أَنَا بَيْنَهُمَا صَاحِبَ صَنْعَاءَ وَصَاحِبَ الْيَمَامَةِ " .
৫৮৩০-(২২/...) মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনব্বিহ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এ হলো সেসব হাদীস যা আবূ হুরাইরাহ্ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের নিকট বর্ণনা করেছেন। এ কথা বলে তিনি কয়েকটি হাদীস বর্ণনা করেন। এটি হলো (সেগুলোর একটি)। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমি নিদ্রিত ছিলাম এমতাবস্থায় আমার নিকট দুনিয়ার ভাণ্ডারসমূহ নিয়ে আসা হলো। সে সময় আমার হাতে দুটি স্বর্ণের কাকন রেখে দেয়া হলে সে দুটি আমার জন্য অনেক ওজন মনে হলো এবং তারা আমাকে দুর্ভাবনায় ফেলল। তখন আমার নিকট ওয়াহীর মাধ্যমে জানানো হলো যে, আমি যেন সে দু'টির উপরে ফুঁ দেই। তখন আমি ফুঁ দিলে সে দু'টি উড়ে গেল। আমি সে দুটির ব্যাখ্যা করলাম- সে দু' মিথ্যাবাদী (ভণ্ড নবী) যে দু'জনের মাঝে আমি রয়েছি- (অর্থাৎ-) সান'আ অধিবাসী আসওয়াদ আল-আনসী এবং ইয়ামামাহ অধিবাসী মুসাইলামাতুল কাযযাব। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৩৭, ইসলামিক সেন্টার ৫৭৬৮)
Muhammad ibn Rafi' narrated to us, 'Abd al-Razzaq narrated to us, Ma'mar informed us, from Hammam ibn Munabbih, who said: This is what Abu Hurayrah narrated to us, from the Messenger of Allah, peace and blessings be upon him. Then he mentioned several hadiths, among them: The Messenger of Allah, peace and blessings be upon him, said: "While I was sleeping, I was brought the treasures of the earth, and two gold bracelets were placed in my hands. They became too heavy for me and distressed me. Then it was revealed to me to blow on them, so I blew on them and they disappeared. I interpreted them as the two liars, between whom I am — the ruler of San'a' and the ruler of al-Yamamah."

সহীহ মুসলিম (5830)