حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، ح وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّ بَكْرَ بْنَ سَوَادَةَ، حَدَّثَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرٍ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ حَدَّثَهُ أَنَّ نَفَرًا مِنْ بَنِي هَاشِمٍ دَخَلُوا عَلَى أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ فَدَخَلَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ وَهِيَ تَحْتَهُ يَوْمَئِذٍ فَرَآهُمْ فَكَرِهَ ذَلِكَ فَذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ لَمْ أَرَ إِلاَّ خَيْرًا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ قَدْ بَرَّأَهَا مِنْ ذَلِكَ " . ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ فَقَالَ " لاَ يَدْخُلَنَّ رَجُلٌ بَعْدَ يَوْمِي هَذَا عَلَى مُغِيبَةٍ إِلاَّ وَمَعَهُ رَجُلٌ أَوِ اثْنَانِ " .
৫৫৭০-(২২/২১৭৩) হারূন ইবনু মা'রূফ ও (বিকল্প সানাদে) আবূ তাহির (রহঃ) ..... 'আবদুল্লাহ ইবনু 'আমর ইবনুল আস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ['আব্দুর রহমান ইবনু জুবায়র (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট] হাদীস বর্ণনা করেছেন যে, (বানু) হাশিম সম্প্রদায়ের একদল লোক আসমা বিনতু উমায়স (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর নিকট প্রবেশ করলো। তারপর আবূ বাকর সিদ্দীক (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-ও (গৃহে) প্রবেশ করলেন- তখন তিনি [আসমা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)], তার সহধর্মিণী ছিলেন। তাদের দেখতে পেয়ে ঐ বিষয়টি (অনুমতি ছাড়া প্রবেশ) অপছন্দ করলেন। তিনি তা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আলোচনা করলেন এবং (এ কথাও) বললেন, অকল্যাণ কিছুই দেখিনি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ অবশ্যই তাকে এ থেকে পবিত্র রেখেছেন। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বললেন, 'আমার আজকের এ দিনের পরে কোন পুরুষ তার সঙ্গে একজন পুরুষ বা দু'জন পুরুষ ছাড়া কোন এমন মহিলার নিকট প্রবেশ করবে না যার স্বামী উপস্থিত নেই। (ইসলামিক ফাউন্ডেশন ৫৪৯০, ইসলামিক সেন্টার ৫৫১৪)
Narrated to us Harun ibn Ma'ruf: Narrated to us 'Abdullah ibn Wahb: Informed me 'Amr — and narrated to me Abu al-Tahir: Informed us 'Abdullah ibn Wahb, from 'Amr ibn al-Harith, that Bakr ibn Sawadah narrated to him that 'Abd al-Rahman ibn Jubayr narrated to him that 'Abdullah ibn 'Amr ibn al-'As narrated to him that a group of men from Banu Hashim entered upon Asma' bint 'Umays, and Abu Bakr al-Siddiq entered while she was his wife at that time. He saw them and disapproved of that. He mentioned that to the Messenger of Allah, peace and blessings be upon him, and said, "I saw nothing but good." The Messenger of Allah, peace and blessings be upon him, said, "Indeed, Allah has declared her innocent of that." Then the Messenger of Allah, peace and blessings be upon him, stood upon the minbar and said, "No man shall enter upon a woman whose husband is absent after this day of mine, unless he has with him one or two men."
Sign in to report a translation.
সহীহ মুসলিম (5570)