حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ، الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، عَامَ حَجَّ وَهُوَ عَلَى الْمِنْبَرِ وَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعَرٍ كَانَتْ فِي يَدِ حَرَسِيٍّ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ وَيَقُولُ " إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَ هَذِهِ نِسَاؤُهُمْ " .
৫৪৭১-(১২২/২১২৭) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... হুমায়দ ইবনু আবদুর রহমান ইবনু 'আওফ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ..... মু'আবিয়াহ ইবনু আবূ সুফইয়ান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত যে, তিনি মিম্বারে দাঁড়িয়ে (বক্তৃতা দেয়ার সময়) একটি (নকল) চুলের খোপা হাতে নিয়ে, যা একজন দেহরক্ষীর হাতে ছিল, বলেছিলেন, হে মাদীনাবাসী! তোমাদের আলিমগণ কোথায়? আমি শুনেছি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বস্তু হতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন বনী ইসরাঈল ঐ সময় ধ্বংস হয়েছে, যখন তাদের স্ত্রীলোকেরা এসব ধারণ করেছে (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৯৩, ইসলামিক সেন্টার ৫৪১৫)
Yahya ibn Yahya narrated to us, saying: I recited to Malik, from Ibn Shihab, from Humayd ibn Abd al-Rahman ibn Awf, that he heard Mu'awiyah ibn Abi Sufyan—during the year he performed the Hajj, while he was on the pulpit—take a lock of hair that was in the hand of one of his guards and say: "O people of Medina, where are your scholars? I heard the Messenger of Allah, peace and blessings be upon him, forbid something like this, and he said: 'The Children of Israel were only destroyed when their women adopted this.'"

সহীহ মুসলিম (5471)