حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا أَرَادَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ - قَالَ - قَالُوا إِنَّهُمْ لاَ يَقْرَءُونَ كِتَابًا إِلاَّ مَخْتُومًا . قَالَ فَاتَّخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ فِضَّةٍ كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ .
৫৩৭৩-(৫৬/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, যে সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমে (সম্রাটের কাছে) চিঠি প্রেরণ করতে চাইলেন সে সময় সহাবাগণ বললেন, তারা তো মোহরাঙ্কিত চিঠি ব্যতীত ভিন্ন কোন চিঠি পড়ে না। তিনি (আনাস) বলেন, পরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার একটি আংটি তৈরি করলেন। এখনো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে আমি যেন এর স্বচ্ছতা দেখতে পাচ্ছি। এতেمُحَمَّدٌ رَسُولُ اللَّهِ কথাটি খোদিত ছিল। ইসলামিক ফাউন্ডেশন ৫৩০৩, ইসলামিক সেন্টার ৫৩৯৯)
Narrated Muhammad ibn al-Muthanna and Ibn Bashshar—Ibn al-Muthanna said: Muhammad ibn Ja'far narrated to us, Shu'bah narrated to us, he said: I heard Qatadah narrating from Anas ibn Malik, who said: When the Messenger of Allah ﷺ wanted to write to the Romans, they said, "They will not read a letter unless it is sealed." He said: So the Messenger of Allah ﷺ took a silver ring—as if I can see its whiteness in the hand of the Messenger of Allah ﷺ—its engraving was "Muhammad, the Messenger of Allah."
Sign in to report a translation.
সহীহ মুসলিম (5373)