حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، قَالاَ أَخْبَرَنَا اللَّيْثُ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اصْطَنَعَ خَاتَمًا مِنْ ذَهَبٍ فَكَانَ يَجْعَلُ فَصَّهُ فِي بَاطِنِ كَفِّهِ إِذَا لَبِسَهُ فَصَنَعَ النَّاسُ ثُمَّ إِنَّهُ جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَنَزَعَهُ فَقَالَ " إِنِّي كُنْتُ أَلْبَسُ هَذَا الْخَاتِمَ وَأَجْعَلُ فَصَّهُ مِنْ دَاخِلٍ " . فَرَمَى بِهِ ثُمَّ قَالَ " وَاللَّهِ لاَ أَلْبَسُهُ أَبَدًا " . فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ . وَلَفْظُ الْحَدِيثِ لِيَحْيَى .
৫৩৬৬-(৫৩/২০৯১) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামিমী ও মুহাম্মাদ ইবনু রুমহ্ ও কুতাইবাহ্ (রহঃ) ..... 'আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার একটি আংটি প্রস্তুত করলেন। তিনি যখন এটি পরিধান করতেন এর মোহরাংশটি হাতের তালুর দিকে রাখতেন। লোকেরাও এ রকম প্রস্তুত করে নিল। অতঃপর একদা তিনি মিম্বারে বসে সেটি খুলে ফেললেন এবং বললেনঃ আমি এ আংটিটি পরিধান করতাম আর এর মোহরটি ভেতরের দিকে রাখতাম। অতঃপর তিনি তা ছুড়ে ফেললেন। তারপর বললেন, আল্লাহর শপথ আমি এটি আর কক্ষনো পরিধান করবো না। সে সময় লোকেরাও তাদের স্ব স্ব আংটিগুলো ছুড়ে ফেলে দিল। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৯৭, ইসলামিক সেন্টার ৫৩১২)
Yahya ibn Yahya al-Tamimi and Muhammad ibn Rumh narrated to us, both saying: Layth informed us. And Qutaybah narrated to us, saying: Layth narrated to us, from Nafi', from 'Abdullah, that the Messenger of Allah (peace be upon him) had a ring made of gold, and he would place its stone facing the inside of his palm when he wore it. So the people made rings as well. Then he sat on the minbar, removed it, and said: "I used to wear this ring and place its stone on the inside." Then he threw it away and said: "By Allah, I will never wear it again." So the people threw away their rings. The wording of the hadith is that of Yahya.

সহীহ মুসলিম (5366)