حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ، بْنَ الْخَطَّابِ رَأَى حُلَّةً سِيَرَاءَ عِنْدَ بَابِ الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوِ اشْتَرَيْتَ هَذِهِ فَلَبِسْتَهَا لِلنَّاسِ يَوْمَ الْجُمُعَةِ وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ " . ثُمَّ جَاءَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهَا حُلَلٌ فَأَعْطَى عُمَرَ مِنْهَا حُلَّةً فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ كَسَوْتَنِيهَا وَقَدْ قُلْتَ فِي حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا " . فَكَسَاهَا عُمَرُ أَخًا لَهُ مُشْرِكًا بِمَكَّةَ .
৫২৯৪-(৬/২০৬৮) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত যে, (একদা) উমার ইবনু খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) মসজিদের ফটকের পাশে লাল রংয়ের "হুল্লা" (রেশম মিশ্রিত চাদর) প্রত্যক্ষ করে বললেন, হে আল্লাহর রসূল! আপনি যদি এটি ক্রয় করে জুমু'আর দিন এবং যখন কোন নেতৃস্থানীয় দল আপনার কাছে আসে তখন ব্যবহার করতেন (তবে কতই না উত্তম হতো)। সে সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটি সে লোকই পরিধান করবে আখিরাতে যার সামান্য অংশও নেই। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এ রকম কয়েকটি হুল্লা আসলে তিনি সেগুলো থেকে একটি হুল্লা উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে দিলেন। উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, হে আল্লাহর রসূল! আপনি এটি অধমকে পরতে দিলেন? অথচ আপনিই উতারিদ এর (এক ব্যক্তি) হুল্লা সম্বন্ধে কত কিছু বলেছেন? তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এটি তোমাকে ব্যবহার করতে দেইনি। অতঃপর উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সেটি তার মাক্কার এক মুশরিক ভাইকে পরিধান করতে দিলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫২২৭, ইসলামিক সেন্টার ৫২৪০)
Yahya ibn Yahya narrated to us, saying: I recited to Malik, from Nafi', from Ibn 'Umar, that 'Umar ibn al-Khattab saw a striped silk garment at the door of the mosque and said, "O Messenger of Allah, would that you buy this and wear it for the people on Friday and for the delegations when they come to you." The Messenger of Allah, peace and blessings be upon him, said, "Only one who has no share in the Hereafter wears this." Then some garments of the same kind were brought to the Messenger of Allah, peace and blessings be upon him, and he gave one of them to 'Umar. 'Umar said, "O Messenger of Allah, you have clothed me with it, yet you said about the garment of 'Utarid what you said." The Messenger of Allah, peace and blessings be upon him, said, "I did not give it to you to wear." So 'Umar gave it to a brother of his who was a polytheist in Mecca.

সহীহ মুসলিম (5294)