وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ جَرِيرَ بْنَ زَيْدٍ، يُحَدِّثُ عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ رَأَى أَبُو طَلْحَةَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مُضْطَجِعًا فِي الْمَسْجِدِ يَتَقَلَّبُ ظَهْرًا لِبَطْنٍ فَأَتَى أُمَّ سُلَيْمٍ فَقَالَ إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مُضْطَجِعًا فِي الْمَسْجِدِ يَتَقَلَّبُ ظَهْرًا لِبَطْنٍ وَأَظُنُّهُ جَائِعًا . وَسَاقَ الْحَدِيثَ وَقَالَ فِيهِ ثُمَّ أَكَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو طَلْحَةَ وَأُمُّ سُلَيْمٍ وَأَنَسُ بْنُ مَالِكٍ وَفَضَلَتْ فَضْلَةٌ فَأَهْدَيْنَاهُ لِجِيرَانِنَا .
৫২১৭-(.../...) হাসান ইবনু আলী হুলওয়ানী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, আবূ তালহাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মসজিদে শয়ন করে ও পিঠ উপর-নিচ করতে দেখলেন। তখন তিনি উম্মু সুলায়ম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর সন্নিকটে এসে বললেন। আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মসজিদে শয়ন করে পেট ও পিঠ উপর-নিচ করতে লক্ষ্য করেছি। আমার ধারণা হলো, তিনি ক্ষুধার্ত। তারপর রাবী শেষ পর্যন্ত হাদীসটি বর্ণনা করেন। এতে তিনি বলেছেন, অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ তালহাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা), উম্মু সুলায়ম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ও আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) খাবার খেলেন। সামান্য অবশিষ্ট রয়ে গেলে আমরা সেটা প্রতিবেশীদের কাছে উপটৌকন প্রেরণ করলাম। (ইসলামিক ফাউন্ডেশন ৫১৪৯, ইসলামিক সেন্টার ৫১৬১)
And al-Hasan ibn ʿAlī al-Ḥulwānī narrated to us, Wahb ibn Jarīr narrated to us, our father narrated to us, he said: I heard Jarīr ibn Zayd narrating from ʿAmr ibn ʿAbd Allāh ibn Abī Ṭalḥa, from Anas ibn Mālik, who said: Abū Ṭalḥa saw the Messenger of Allāh ﷺ lying down in the mosque, turning from side to side, so he went to Umm Sulaym and said: "I saw the Messenger of Allāh ﷺ lying down in the mosque, turning from side to side, and I think he is hungry." And he related the hadith, and in it he said: Then the Messenger of Allāh ﷺ ate, and Abū Ṭalḥa, Umm Sulaym, and Anas ibn Mālik, and there was some left over, so we sent it as a gift to our neighbors.

সহীহ মুসলিম (5217)