وَحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أَمَرَ أَبُو طَلْحَةَ أُمَّ سُلَيْمٍ أَنْ تَصْنَعَ، لِلنَّبِيِّ صلى الله عليه وسلم طَعَامًا لِنَفْسِهِ خَاصَّةً ثُمَّ أَرْسَلَنِي إِلَيْهِ . وَسَاقَ الْحَدِيثَ وَقَالَ فِيهِ فَوَضَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَهُ وَسَمَّى عَلَيْهِ ثُمَّ قَالَ " ائْذَنْ لِعَشَرَةٍ " . فَأَذِنَ لَهُمْ فَدَخَلُوا فَقَالَ " كُلُوا وَسَمُّوا اللَّهَ " . فَأَكَلُوا حَتَّى فَعَلَ ذَلِكَ بِثَمَانِينَ رَجُلاً . ثُمَّ أَكَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَعْدَ ذَلِكَ وَأَهْلُ الْبَيْتِ وَتَرَكُوا سُؤْرًا .
৫২১৪-(.../...) আমর আন নাকিদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য খাবার তৈরি করতে আবূ তালহাহ্ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) উম্মু সুলায়ম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে আদেশ করলেন। অতঃপর তিনি আমাকে তার কাছে প্রেরণ করলেন। অতঃপর রাবী শেষ পর্যন্ত হাদীসটি রিওয়ায়াত করেন। এ হাদীসে তিনি বলেছেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে হাত রাখলেন এবং আল্লাহর নাম স্মরণ করলেন। অতঃপর বললেন, দশজনকে ডাকো। তাদের ডাকলে তারা ঘরে ঢুকলো। তিনি বললেন, তোমরা বিসমিল্লাহ (আল্লাহর নামে) বলে খাওয়া শুরু করো। তারা আহার করলো। এভাবে আশিজনের সাথে এ রকম করলেন। সবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঘরের লোকেরা খাবার খেলেন এবং কিয়দংশ রেখে গেলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫১৪৬, ইসলামিক সেন্টার ৫১৫৮)
And 'Amr al-Naqid narrated to me, saying: 'Abdullah ibn Ja'far al-Raqqi narrated to us, saying: 'Ubaydullah ibn 'Amr narrated to us, from 'Abd al-Malik ibn 'Umayr, from 'Abd al-Rahman ibn Abi Layla, from Anas ibn Malik, who said: Abu Talhah instructed Umm Sulaym to prepare food for the Prophet, peace and blessings be upon him, specifically for himself. Then he sent me to him. And he related the hadith, and in it he said: The Prophet, peace and blessings be upon him, placed his hand [on the food] and pronounced the name of Allah over it. Then he said, "Permit ten [to enter]." So he permitted them, and they entered. He said, "Eat and mention the name of Allah." So they ate, until he did this with eighty men. Then the Prophet, peace and blessings be upon him, ate after that, along with the people of the household, and they left some leftover food.

সহীহ মুসলিম (5214)