حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ، اللَّهِ بْنِ نُمَيْرٍ - وَاللَّفْظُ لِزُهَيْرٍ - قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَأَنَا ابْنُ عَشْرٍ وَمَاتَ وَأَنَا ابْنُ عِشْرِينَ وَكُنَّ أُمَّهَاتِي يَحْثُثْنَنِي عَلَى خِدْمَتِهِ فَدَخَلَ عَلَيْنَا دَارَنَا فَحَلَبْنَا لَهُ مِنْ شَاةٍ دَاجِنٍ وَشِيبَ لَهُ مِنْ بِئْرٍ فِي الدَّارِ فَشَرِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ عُمَرُ وَأَبُو بَكْرٍ عَنْ شِمَالِهِ يَا رَسُولَ اللَّهِ أَعْطِ أَبَا بَكْرٍ . فَأَعْطَاهُ أَعْرَابِيًّا عَنْ يَمِينِهِ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الأَيْمَنَ فَالأَيْمَنَ " .
৫১৮৫-(১২৫/...) আবূ বকর ইবনু আবূ শাইবাহ, আমর আন নাকিদ যুহায়র ইবনু হারব ও মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাদীনায় আসেন তখন আমার বয়স ছিল দশ বছর। তিনি যখন মৃত্যুবরণ করেন তখন আমার বয়স বিশ বছর। আমার মা খালাগণ আমাকে তার সেবা করার জন্য প্রেরণা দিতেন। একবার তিনি আমাদের গৃহে আসলেন, আমরা তার জন্য পালিত বকরীর দুধ দোহন করলাম, গৃহের একটি কুয়া থেকে অল্প পানি মেশানো হলো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। তার বাম দিকে আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ছিলেন। উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, হে আল্লাহর রসূল! আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে দিন। কিন্তু তিনি তার ডান পাশের বেদুঈনকে দিলেন এবং বললেনঃ ডান দিক হতে, ডানের হক বেশি। (ইসলামিক ফাউন্ডেশন ৫১১৮, ইসলামিক সেন্টার ৫১২৯)
Abu Bakr ibn Abi Shaybah, 'Amr al-Naqid, Zuhayr ibn Harb, and Muhammad ibn 'Abdullah ibn Numayr narrated to us — and the wording is that of Zuhayr — they said: Sufyan ibn 'Uyaynah narrated to us, from al-Zuhri, from Anas, who said: The Prophet, peace and blessings be upon him, arrived in Medina when I was ten years old, and he died when I was twenty years old. My mothers used to urge me to serve him. He entered our house, and we milked for him a domestic sheep, and water was mixed for him from a well in the house. The Messenger of Allah, peace and blessings be upon him, drank, then 'Umar and Abu Bakr said to him from his left: "O Messenger of Allah, give it to Abu Bakr." But he gave it to a Bedouin who was on his right, and the Messenger of Allah, peace and blessings be upon him, said: "The one on the right, then the one on the right."

সহীহ মুসলিম (5185)