قَالَ وَأَخْبَرَهُ أَبُو سَلَمَةَ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَنْتَبِذُوا فِي الدُّبَّاءِ وَلاَ فِي الْمُزَفَّتِ " . ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاجْتَنِبُوا الْحَنَاتِمَ .
৫০৬২-(.../১৯৯৩) বর্ণনাকারী বলেন, আবূ সালামাহ্ (রহঃ)-ও তাকে অবহিত করেছেন, তিনি আবূ হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে বলতে শুনেছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা দুব্বা ও মুযাফফাতে নবীয বানিও না। অতঃপর আবূ হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, হানতাম ব্যবহার করা থেকেও তোমরা সরে (বেঁচে) থাকো। (ইসলামিক ফাউন্ডেশন ৪৯৯৯, ইসলামিক সেন্টার ৫০০৯)
He said: Abu Salamah informed him that he heard Abu Hurayrah say: The Messenger of Allah (peace be upon him) said, "Do not prepare nabidh in gourds (dubba') nor in pitch-lined vessels (muzaffat)." Then Abu Hurayrah would say: And avoid earthenware jars (hanatim).

সহীহ মুসলিম (5062)