حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ ضَحَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ ذَبَحَهُمَا بِيَدِهِ وَسَمَّى وَكَبَّرَ وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا .
৪৯৮১-(১৭/১৯৬৬) কুতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) ..... আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু' শিং বিশিষ্ট সাদা-কালো ধূসর রংয়ের দুটি দুম্বা স্বহস্তে যাবাহ করেন। (যাবাহ করার সময়) তিনি বিসমিল্লাহ-হ' ও 'আল্লা-হু আকবার'* বলেন এবং (যবাহকালে) তার একখানা পা দুম্বা দুটির ঘাড়ের পাশে রাখেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৯২৭, ইসলামিক সেন্টার ৪৯৩১)
Qutaybah ibn Sa'id narrated to us, Abu 'Awanah narrated to us, from Qatadah, from Anas, who said: The Prophet, peace and blessings be upon him, offered as a sacrifice two horned rams with black-and-white markings. He slaughtered them with his own hand, pronounced the name of Allah, and said Allahu Akbar, placing his foot on their sides.

সহীহ মুসলিম (4981)