وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ قَالَ ابْنُ نَافِعٍ أَخْبَرَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ أَهْدَتْ خَالَتِي أُمُّ حُفَيْدٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَمْنًا وَأَقِطًا وَأَضُبًّا فَأَكَلَ مِنَ السَّمْنِ وَالأَقِطِ وَتَرَكَ الضَّبَّ تَقَذُّرًا وَأُكِلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَوْ كَانَ حَرَامًا مَا أُكِلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
৪৯৩৩-(৪৬/১৯৪৭) মুহাম্মাদ ইবনু বাশশার ও আবূ বাকর ইবনু নাফি' (রহঃ) ..... ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, আমার খালা উম্মু হুফায়দ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কিছু ঘি, পনির এবং কয়েকটি দব্ব হাদিয়া স্বরূপ পাঠালেন। তিনি ঘি ও পনির থেকে কিছু খেলেন এবং দব্ব/সান্ডা অরুচিকর হওয়ার দরুন খাওয়া বর্জন করলেন। কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দস্তরখানে তা খাওয়া হয়। তা হারাম হলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দস্তরখানে তা খাওয়া হতো না। (ইসলামিক ফাউন্ডেশন ৪৮৮২, ইসলামিক সেন্টার ৪৮৮৩)
And Muhammad ibn Bashshar and Abu Bakr ibn Nafi' narrated to us—Ibn Nafi' said: Ghandar informed us, Shu'bah narrated to us, from Abu Bishr, from Sa'id ibn Jubayr, who said: I heard Ibn 'Abbas say: My aunt Umm Hufayd sent to the Messenger of Allah, peace and blessings be upon him, clarified butter, dried cottage cheese, and a mastigure. He ate from the clarified butter and the dried cottage cheese, but left the mastigure, finding it distasteful. Yet it was eaten at the table of the Messenger of Allah, peace and blessings be upon him, and had it been forbidden, it would not have been eaten at the table of the Messenger of Allah, peace and blessings be upon him.

সহীহ মুসলিম (4933)