حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، - يَعْنِي ابْنَ عُلَيَّةَ - حَدَّثَنَا سُلَيْمَانُ، التَّيْمِيُّ حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ يَنْظُرُ لَنَا مَا صَنَعَ أَبُو جَهْلٍ " . فَانْطَلَقَ ابْنُ مَسْعُودٍ فَوَجَدَهُ قَدْ ضَرَبَهُ ابْنَا عَفْرَاءَ حَتَّى بَرَكَ - قَالَ - فَأَخَذَ بِلِحْيَتِهِ فَقَالَ آنْتَ أَبُو جَهْلٍ فَقَالَ وَهَلْ فَوْقَ رَجُلٍ قَتَلْتُمُوهُ - أَوْ قَالَ - قَتَلَهُ قَوْمُهُ قَالَ وَقَالَ أَبُو مِجْلَزٍ قَالَ أَبُو جَهْلٍ فَلَوْ غَيْرُ أَكَّارٍ قَتَلَنِي .
৪৫৫৪-(১১৮/১৮০০) আলী ইবনু হুজর সা'দী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, (বদর যুদ্ধের দিন) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আবূ জাহলের কী হলো, কে আমাদের জানাবে? তখন ইবনু মাসউদ বেরিয়ে গেলেন এবং (যুদ্ধক্ষেত্রে) গিয়ে দেখলেন, আফরা এর দু'পুত্র তাকে এমনি আঘাত করেছে যে, সে ঠাণ্ডা হয়ে গেছে। রাবী বলেন, তখন ইবনু মাসউদ তার দাঁড়ি ধরে বললেন, তুমিই কি আবূ জাহল? সে বলল, তার চাইতেও উত্তম কাউকে তোমরা হত্যা করেছ? অথবা সে বলল, "যাকে তার সম্প্রদায়ের লোকেরা হত্যা করেছে?" রাবী বলেন, আবূ মিজলায (রহঃ) বলেছেন, আবূ জাহল বলেছে, হায়! চাষা ছাড়া অন্য কেউ যদি আমাকে হত্যা করতো। (ইসলামিক ফাউন্ডেশন ৪৫১১, ইসলামিক সেন্টার ৪৫১৩)
Narrated to us ‘Ali ibn Hujr al-Sa‘di: informed us Isma‘il — meaning Ibn ‘Ulayyah — narrated to us Sulayman al-Taymi: narrated to us Anas ibn Malik, who said: The Messenger of Allah, peace and blessings be upon him, said: “Who will look for us to see what Abu Jahl has done?” So Ibn Mas‘ud went and found that the two sons of ‘Afra’ had struck him until he had fallen to his knees. He said: He took hold of his beard and said: “Are you Abu Jahl?” He replied: “Is there anyone above a man whom you have killed — or he said — whom his people have killed?” He said: And Abu Mijlaz said: Abu Jahl said: “Would that someone other than a farmer had killed me.”
Sign in to report a translation.
সহীহ মুসলিম (4554)