وَحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " آتِي بَابَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ فَأَسْتَفْتِحُ فَيَقُولُ الْخَازِنُ مَنْ أَنْتَ فَأَقُولُ مُحَمَّدٌ . فَيَقُولُ بِكَ أُمِرْتُ لاَ أَفْتَحُ لأَحَدٍ قَبْلَكَ " .
৩৭৪-(৩৩৩/১৯৭) 'আমর আন নাকিদ ও যুহায়র ইবনু হারব (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত দিবসে আমি জান্নাতের তোরণে এসে দরজা খোলার অনুমতি চাইবো। তখন দ্বাররক্ষী বলবেন, আপনি কে? আমি উত্তর করবো, মুহাম্মাদ। দ্বাররক্ষী বলবেন, "আপনার জন্যই আমি আদিষ্ট হয়েছি, আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা খুলিনি।" (ইসলামিক ফাউন্ডেশনঃ ৩৮২, ইসলামিক সেন্টারঃ ৩৯৩)
And 'Amr al-Naqid and Zuhayr ibn Harb narrated to me; they said: Hashim ibn al-Qasim narrated to us; Sulayman ibn al-Mughirah narrated to us, from Thabit, from Anas ibn Malik, who said: The Messenger of Allah, peace and blessings be upon him, said: "I will come to the gate of Paradise on the Day of Resurrection and ask for it to be opened. The keeper will say, 'Who are you?' I will say, 'Muhammad.' He will say, 'It is regarding you that I was commanded—I will not open it for anyone before you.'"
Sign in to report a translation.
সহীহ মুসলিম (374)