وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، - وَاللَّفْظُ لِحَرْمَلَةَ - قَالاَ أَخْبَرَنَا ابْنُ، وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَنَّ أَبَا سَعِيدٍ، الْخُدْرِيَّ قَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ بَيْعَتَيْنِ وَلِبْسَتَيْنِ نَهَى عَنِ الْمُلاَمَسَةِ وَالْمُنَابَذَةِ فِي الْبَيْعِ . وَالْمُلاَمَسَةُ لَمْسُ الرَّجُلِ ثَوْبَ الآخَرِ بِيَدِهِ بِاللَّيْلِ أَوْ بِالنَّهَارِ وَلاَ يَقْلِبُهُ إِلاَّ بِذَلِكَ وَالْمُنَابَذَةُ أَنْ يَنْبِذَ الرَّجُلُ إِلَى الرَّجُلِ بِثَوْبِهِ وَيَنْبِذَ الآخَرُ إِلَيْهِ ثَوْبَهُ وَيَكُونُ ذَلِكَ بَيْعَهُمَا مِنْ غَيْرِ نَظَرٍ وَلاَ تَرَاضٍ .
৩৬৯৮-(৩/১৫১২) আবূ তাহির ও হারমালাহ্ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ সাঈদ খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেনঃ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দু'প্রকার কেনা-বেচা করতে ও দু'প্রকার বস্ত্র পরিধান করতে বারণ করেছেন। ক্রয়-বিক্রয়ের মধ্যে তিনি 'মুলামাসাহ' ও 'মুনাবাযাহ' বারণ করেছেন। 'মুলামাসাহ' হল (ক্রেতা ও বিক্রেতার মধ্যে) রাতে হোক কিংবা দিনে হোক একজন অপরজনের কাপড় হাতে স্পর্শ করবে। এরূপ করা ছাড়া (মাল) উন্টিয়ে-পাল্টিয়ে দেখা হয় না। আর মুনাবাযাহ হল, পরস্পরের প্রতি কাপড় ছুড়ে মারবে এবং এরূপ করলেই উত্তমরূপে দেখে শুনে সম্মতি ছাড়াই উভয়ের মধ্যে ক্রয়-বিক্রয় সম্পন্ন হয়ে যেত। (ইসলামিক ফাউন্ডেশন ৩৬৬৪, ইসলামিক সেন্টার ৩৬৬৪)
And it was narrated to me by Abu al-Tahir and Harmalah ibn Yahya — and the wording is that of Harmalah — who both said: Ibn Wahb informed us, Yunus informed me, from Ibn Shihab, who said: 'Amir ibn Sa'd ibn Abi Waqqas informed me that Abu Sa'id al-Khudri said: The Messenger of Allah, peace and blessings be upon him, forbade us from two types of sales and two types of garments. He forbade mulamasah and munabadhah in selling. Mulamasah is a man touching the garment of another with his hand, by night or by day, without turning it over except in that manner. And munabadhah is a man throwing his garment to another man, and the other throwing his garment to him, and that constitutes their sale without examination or mutual consent.

সহীহ মুসলিম (3698)