وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، - يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ - عَنْ مُوسَى بْنِ، عُقْبَةَ عَنْ سَالِمٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ - رضى الله عنهما - إِذَا قِيلَ لَهُ الإِحْرَامُ مِنَ الْبَيْدَاءِ قَالَ الْبَيْدَاءُ الَّتِي تَكْذِبُونَ فِيهَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا أَهَلَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ مِنْ عِنْدِ الشَّجَرَةِ حِينَ قَامَ بِهِ بَعِيرُهُ .
২৭০৭-(২৪/...) কুতায়বাহ ইবনু সাঈদ (রহঃ) ..... সালিম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে যখন বলা হল, বায়দা* নামক স্থানে ইহরাম বাঁধতে হবে তখন তিনি বললেন, এ বায়দাকে কেন্দ্র করেই তোমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে সম্পৃক্ত করে ভুল বর্ণনা করে থাক। অথচ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গাছের নিকট ইহরাম বেঁধে লাব্বায়কা ধ্বনি উচ্চারণ করতেন- যেখান থেকে তার উট তাকে নিয়ে রওনা হতো।" (ইসলামিক ফাউন্ডেশন ২৬৮৪, ইসলামীক সেন্টার ২৬৮৩)
Qutaybah ibn Sa'id narrated to us, saying: Hatim—meaning Ibn Isma'il—narrated to us, from Musa ibn 'Uqbah, from Salim, who said: When Ibn 'Umar—may Allah be pleased with them both—was told about entering the state of ihram from al-Bayda', he said: "Al-Bayda' is the place where you tell lies about the Messenger of Allah, peace and blessings be upon him. The Messenger of Allah, peace and blessings be upon him, did not enter the state of ihram except from the direction of the tree, when his camel stood up with him."
Sign in to report a translation.
সহীহ মুসলিম (2707)