وَحَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، - وَاللَّفْظُ لاِبْنِ رَافِعٍ - قَالاَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ قَيْسًا، يُحَدِّثُ عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ، يَعْلَى بْنِ أُمَيَّةَ عَنْ أَبِيهِ، رضى الله عنه أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ بِالْجِعْرَانَةِ قَدْ أَهَلَّ بِالْعُمْرَةِ وَهُوَ مُصَفِّرٌ لِحْيَتَهُ وَرَأْسَهُ وَعَلَيْهِ جُبَّةٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَحْرَمْتُ بِعُمْرَةٍ وَأَنَا كَمَا تَرَى . فَقَالَ " انْزِعْ عَنْكَ الْجُبَّةَ وَاغْسِلْ عَنْكَ الصُّفْرَةَ وَمَا كُنْتَ صَانِعًا فِي حَجِّكَ فَاصْنَعْهُ فِي عُمْرَتِكَ " .
২৬৯১-(৯/...) উকবাহ ইবনু মুকরম আল আম্মী ও মুহাম্মাদ ইবনু রাফি (রহিমাহুমাল্লাহ) ..... ইয়ালা ইবনু উমাইয়্যাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। এক ব্যক্তি জি'রানাহ নামক স্থানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। লোকটি উমরার জন্য ইহরাম বাঁধা অবস্থায় ছিল। তার দাড়ি ও মাথার চুল হলুদ রং এ রঞ্জিত ছিল এবং তার পরনে ছিল একটি জুব্বাহ। সে বলল, হে আল্লাহর রসূল! আমি উমরাহ করার জন্য ইহরাম বেঁধেছি এবং আমি কী অবস্থায় আছি তা আপনি দেখছেন। তিনি বললেন, তুমি জুব্বাহ খুলে ফেল এবং হলুদ রং ধুয়ে ফেল। অতঃপর হাজ্জে (হজ্জে/হজে) যে সব অনুষ্ঠান পালন কর, উমরাতেও তাই কর। (ইসলামিক ফাউন্ডেশন ২৬৬৮, ইসলামীক সেন্টার ২৬৬৭)
And ‘Uqbah ibn Mukram al-‘Ammī and Muhammad ibn Rāfi‘ narrated to us — and the wording is that of Ibn Rāfi‘ — they said: Wahb ibn Jarīr ibn Hāzim narrated to us, he said: my father narrated to us, he said: I heard Qays narrating from ‘Atā’, from Ṣafwān ibn Ya‘lā ibn Umayyah, from his father, may Allah be pleased with him, that a man came to the Prophet, peace and blessings be upon him, while he was at al-Ji‘rānah. The man had entered into the state of iḥrām for ‘umrah, having dyed his beard and head yellow, and wearing a cloak (jubbah). He said: “O Messenger of Allah, I have entered into iḥrām for ‘umrah while I am as you see.” He said: “Take off the cloak from yourself, wash the yellow dye off yourself, and whatever you would do in your ḥajj, do it in your ‘umrah.”

সহীহ মুসলিম (2691)