حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ الْمَازِنِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ مَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الأَضْحَى وَالْفِطْرِ فَقَالَ كَانَ يَقْرَأُ فِيهِمَا بِـ ( ق وَالْقُرْآنِ الْمَجِيدِ ) وَ ( اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ )
১৯৪৪-(১৪/৮৯১) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... উবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত। উমর ইবনুল খাত্ত্বাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আবূ ওয়কিদ আল লায়সী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে জিজ্ঞেস করেছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিত্বর ও আযহার সালাতে কি কিরআত পাঠ করতেন? আবূ ওয়াকিদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, তিনি এতে "কাফ, ওয়াল কুরআ-নিল মাজীদ" (সূরাহ কাফ) এবং "ইক্বতারাবাতিস সা-আতু ওয়ান শাক্বক্বাল কামার" (সূরাহ কামার) পাঠ করতেন। (ইসলামী ফাউন্ডেশন ১৯২৯, ইসলামীক সেন্টার ১৯৩৬)
Yahya ibn Yahya narrated to us, saying: I recited to Malik, from Damrah ibn Sa'id al-Mazini, from Ubaydullah ibn Abdullah, that Umar ibn al-Khattab asked Abu Waqid al-Laythi: "What did the Messenger of Allah, peace and blessings be upon him, recite in the (prayers of) al-Adha and al-Fitr?" He said: "He used to recite in them (Surah) Qaf, by the Glorious Quran, and (Surah) The Hour has drawn near, and the moon has split."

সহীহ মুসলিম (1944)