حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ أَمَرَنَا - تَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم - أَنْ نُخْرِجَ فِي الْعِيدَيْنِ الْعَوَاتِقَ وَذَوَاتِ الْخُدُورِ وَأَمَرَ الْحُيَّضَ أَنْ يَعْتَزِلْنَ مُصَلَّى الْمُسْلِمِينَ .
১৯৩৯-(১০/৮৯০) আবূর রাবী' আয যাহরানী (রহঃ) ..... উম্মু আতিয়াহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আমরা যেন পরিণত বয়স্কা মেয়েদেরকে ও পর্দানশীন মেয়ে লোকদেরকে ঈদের সালাতে যাওয়ার জন্য বলি এবং তিনি ঋতুবতী নারীদেরকে আদেশ করেছেন তারা যেন মুসলিমদের সালাতের স্থান থেকে কিছুটা পৃথক থাকে। (ইসলামী ফাউন্ডেশন ১৯২৪, ইসলামীক সেন্টার ১৯৩১)
Narrated to me Abu al-Rabi' al-Zahrani: Hammad narrated to us: Ayyub narrated to us, from Muhammad, from Umm 'Atiyyah, who said: He commanded us—meaning the Prophet, peace and blessings be upon him—to bring out on the two 'Eids the young unmarried women and those of secluded chambers, and he commanded the menstruating women to keep away from the place of prayer of the Muslims.

সহীহ মুসলিম (1939)