وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، وَيَحْيَى بْنُ يَحْيَى، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ مَا كُنَّا نَقِيلُ وَلاَ نَتَغَدَّى إِلاَّ بَعْدَ الْجُمُعَةِ - زَادَ ابْنُ حُجْرٍ - فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
১৮৭৬-(৩০/৮৫৯) 'আবদুল্লাহ ইবনু মাসলামাহ ইবনু কা'নব ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও 'আলী ইবনু হুজর (রহঃ) ..... সাহল (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা জুমুআর সালাত আদায়ের পরই বিশ্রাম গ্রহণ করতাম এবং দুপুরের আহার করতাম। ইবনু হুজর (রহঃ) এর বর্ণনায় আরো আছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে। (ইসলামী ফাউন্ডেশন ১৮৬১, ইসলামীক সেন্টার ১৮৬৮)
And ‘Abdullah ibn Maslamah ibn Qa‘nab, Yahya ibn Yahya, and ‘Ali ibn Hujr narrated to us—Yahya said: “He informed us,” while the other two said: “He narrated to us”—from ‘Abd al-‘Aziz ibn Abi Hazim, from his father, from Sahl, who said: “We did not take a midday nap, nor did we eat the midday meal, except after the Friday prayer.” Ibn Hujr added: “In the time of the Messenger of Allah, may Allah bless him and grant him peace.”

সহীহ মুসলিম (1876)