وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، . أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، بَيْنَا هُوَ يَخْطُبُ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ دَخَلَ رَجُلٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَنَادَاهُ عُمَرُ أَيَّةُ سَاعَةٍ هَذِهِ فَقَالَ إِنِّي شُغِلْتُ الْيَوْمَ فَلَمْ أَنْقَلِبْ إِلَى أَهْلِي حَتَّى سَمِعْتُ النِّدَاءَ فَلَمْ أَزِدْ عَلَى أَنْ تَوَضَّأْتُ . قَالَ عُمَرُ وَالْوُضُوءَ أَيْضًا وَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَأْمُرُ بِالْغُسْلِ .
১৮৪০-(৩/৮৪৫) হারমালাহ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... 'আবদুল্লাহ ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত একদা জুমুআর দিন উমর ইবনুল খাত্ত্বাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) জনগণের উদ্দেশে খুতবাহ দিচ্ছিলেন। এমতাবস্থায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণের মধ্যকার জনৈক ব্যক্তি প্রবেশ করলে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাকে ডেকে বলেন, এটা কোন সময়? তিনি বলেন, আমি আজ খুব ব্যস্ত ছিলাম এবং বাড়ীতে যাওয়ার অবসর পাইনি। এমতাবস্থায় আযান শুনতে পেলাম। তাই আমি ওযুর অতিরিক্ত কিছুই করতে পারিনি। উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, শুধু ওযুও চলে, তবে তুমি জান যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার নির্দেশ দিতেন। (ইসলামী ফাউন্ডেশন ১৮২৫, ইসলামীক সেন্টার ১৮৩২)
And it was narrated to me by Harmalah ibn Yahya: Ibn Wahb informed us, Yunus informed me, from Ibn Shihab, who said: Salim ibn Abd Allah narrated to me, from his father, that while Umar ibn al-Khattab was delivering the Friday sermon to the people, a man from among the companions of the Messenger of Allah, peace and blessings be upon him, entered. Umar called out to him, "What hour is this?" He replied, "I was occupied today and did not return to my family until I heard the call, and I did no more than perform ablution." Umar said, "Ablution as well? You know that the Messenger of Allah, peace and blessings be upon him, used to command the full bath."

সহীহ মুসলিম (1840)