وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ، نُمَيْرٍ قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ عُلَيَّةَ - عَنْ أَيُّوبَ، عَنِ الْقَاسِمِ الشَّيْبَانِيِّ، أَنَّ زَيْدَ بْنَ أَرْقَمَ، رَأَى قَوْمًا يُصَلُّونَ مِنَ الضُّحَى فَقَالَ أَمَا لَقَدْ عَلِمُوا أَنَّ الصَّلاَةَ فِي غَيْرِ هَذِهِ السَّاعَةِ أَفْضَلُ . إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " صَلاَةُ الأَوَّابِينَ حِينَ تَرْمَضُ الْفِصَالُ " .
১৬৩১-(১৪৩/৭৪৮) যুহায়র ইবনু হারব ও ইবনু নুমায়র (রহঃ) ..... কাসিম আশ শায়বানী (রহঃ) থেকে বর্ণিত যায়দ ইবনু আরকাম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) একদল লোককে 'যুহা' বা চাশতের সালাত আদায় করতে দেখে বললেনঃ এখন তো লোকজন জেনে নিয়েছে যে, এ সময় ব্যতীত অন্য সময় সালাত আদায় করা উত্তম বা সর্বাধিক মর্যাদার। কেননা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 'সালাতুল আওয়াবীন' বা আল্লাহকে অধিক স্মরণকারী বান্দাদের সালাতের সময় হ'ল তখন সূর্যতাপে উটের বাচ্চাদের পা গরম হয়ে যায়। (ইসলামী ফাউন্ডেশন ১৬১৬, ইসলামীক সেন্টার ১৬১৩)
Zuhayr ibn Harb and Ibn Numayr narrated to us both, saying: Isma'il — and he is Ibn 'Ulayyah — narrated to us, from Ayyub, from al-Qasim al-Shaybani, that Zayd ibn Arqam saw some people praying the Duha prayer and said: "Indeed, they know that prayer at a time other than this hour is more virtuous." The Messenger of Allah, peace and blessings be upon him, said: "The prayer of the penitent (al-awwabin) is when the young camels feel the heat of the sun on their hooves."

সহীহ মুসলিম (1631)