وَحَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - حَدَّثَنَا قُرَّةُ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَمَعَ بَيْنَ الصَّلاَةِ فِي سَفْرَةٍ سَافَرَهَا فِي غَزْوَةِ تَبُوكَ فَجَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ . قَالَ سَعِيدٌ فَقُلْتُ لاِبْنِ عَبَّاسٍ مَا حَمَلَهُ عَلَى ذَلِكَ قَالَ أَرَادَ أَنْ لاَ يُحْرِجَ أُمَّتَهُ .
১৫১৫-(৫১/...) ইয়াহইয়া ইবনু হাবীব আল হারিসী (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। তাবুক যুদ্ধকালে কোন এক সফরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একাধিক) সালাত একসাথে আদায় করেছিলেন। সুতরাং তিনি যুহর এবং আসর আর মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করেছিলেন।



সাঈদ ইবনু যুহারর বর্ণনা করেছেন- আমি আবদুল্লাহ ইবনু আব্বাসকে জিজ্ঞেস করেছিলাম যে, তিনি কী কারণে এরূপ করেছিলেন জবাবে সাঈদ ইবনু যুবায়র বললেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাতকে বাধ্য করতে বা কষ্ট দিতে চাননি। (ইসলামী ফাউন্ডেশন ১৫০০, ইসলামীক সেন্টার ১৫০৯)
And Yahya ibn Habib al-Harithi narrated to us, Khalid—meaning ibn al-Harith—narrated to us, Qurra narrated to us, Abu al-Zubayr narrated to us, Sa'id ibn Jubayr narrated to us, Ibn 'Abbas narrated to us that the Messenger of Allah, peace and blessings be upon him, combined the prayers during a journey he undertook in the expedition of Tabuk, combining the noon and afternoon prayers, and the sunset and evening prayers. Sa'id said: I said to Ibn 'Abbas, "What prompted him to do that?" He said, "He intended not to put his community in hardship."

সহীহ মুসলিম (1515)