حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ الْمِصْرِيُّ قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنِ اللَّيْثِ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ حَنْظَلَةَ بْنِ عَلِيٍّ، عَنْ خُفَافِ بْنِ إِيمَاءٍ الْغِفَارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي صَلاَةٍ " اللَّهُمَّ الْعَنْ بَنِي لِحْيَانَ وَرِعْلاً وَذَكْوَانَ وَعُصَيَّةَ عَصَوُا اللَّهَ وَرَسُولَهُ غِفَارُ غَفَرَ اللَّهُ لَهَا وَأَسْلَمُ سَالَمَهَا اللَّهُ " .
১৪৪৩-(৩০৭/৬৭৯) আবূত তহির আহমাদ ইবনু আমর ইবনু সাবহ আল মিসরী (রহঃ) ..... খুফাফ ইবনু ঈমা আল গিফারী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন এক সালাতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বলে বদ-দু'আ করলেন হে আল্লাহ! তুমি বানী লিহইয়ান, রি'ল যাকওয়ান ও উসাইয়্যাহ গোত্রসমূহের ওপর লা'নাত বর্ষণ করো। তারা আল্লাহ ও তার রসূলের নাফরমানী করেছে। আর গিফার গোত্রকে আল্লাহ তা'আলা ক্ষমা করুন এবং আসলাম গোত্রকে নিরাপদ রাখুন। (ইসলামী ফাউন্ডেশন ১৪২৮, ইসলামীক সেন্টার ১৪৩৮)
Abu al-Tahir Ahmad ibn 'Amr ibn Sarh al-Misri narrated to me, saying: Ibn Wahb narrated to us, from al-Layth, from 'Imran ibn Abi Anas, from Hanzalah ibn 'Ali, from Khufaf ibn Ima' al-Ghifari, who said: The Messenger of Allah, peace and blessings be upon him, said during a prayer: "O Allah, curse the tribes of Banu Lihyan, Ri'l, Dhakwan, and 'Usayyah, for they disobeyed Allah and His Messenger. As for Ghifar, may Allah forgive them, and as for Aslam, may Allah grant them safety."
Sign in to report a translation.
সহীহ মুসলিম (1443)