وَحَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُثْمَانَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلٍ، يَقُولُ صَلَّيْنَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ الظُّهْرَ ثُمَّ خَرَجْنَا حَتَّى دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَوَجَدْنَاهُ يُصَلِّي الْعَصْرَ فَقُلْتُ يَا عَمِّ مَا هَذِهِ الصَّلاَةُ الَّتِي صَلَّيْتَ قَالَ الْعَصْرُ وَهَذِهِ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله تعالى عليه وسلم الَّتِي كُنَّا نُصَلِّي مَعَهُ .
১৩০০-(১৯৬/৬২৩) মানসূর ইবনু আবূ মুযাহিম (রহঃ) ..... আবূ উসামাহ ইবনু সাহর (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একদিন উমর ইবনু আবদুল আযীয (রহঃ) এর সাথে যুহরের সালাত আদায় করলাম এবং সেখান থেকে আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর কাছে গেলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম তিনি আসরের সালাত আদায় করছেন। সালাত শেষে আমি জিজ্ঞেস করলামঃ চাচাজান, এখন আপনি কোন ওয়াক্তের সালাত আদায় করলেন? তিনি বললেনঃ 'আসর, আর এটিই হচ্ছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত যা আমরা তার সাথে আদায় করতাম। (ইসলামী ফাউন্ডেশন ১২৮৭, ইসলামীক সেন্টার. ১৩৯৯)
Mansur ibn Abi Muzahim narrated to us, saying: Abdullah ibn al-Mubarak narrated to us, on the authority of Abu Bakr ibn Uthman ibn Sahl ibn Hunayf, who said: I heard Abu Umamah ibn Sahl say: We prayed the noon prayer (zuhr) with Umar ibn Abd al-Aziz, then we went out until we entered upon Anas ibn Malik, and we found him praying the afternoon prayer (asr). I said: O uncle, what is this prayer that you have prayed? He said: It is the afternoon prayer (asr), and this is the prayer of the Messenger of Allah, may Allah exalt him and grant him peace, which we used to pray with him.

সহীহ মুসলিম (1300)