324 - أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، أَنَّهُ سَأَلَ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ عَنْ رَجُلٍ لَهُ مَالٌ، وَعَلَيْهِ مِثْلُهُ مِنَ الدَّيْنِ، أَعَلَيْهِ الزَّكَاةُ؟ فَقَالَ: لا `، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رحمه الله.
সুলাইমান ইবনু ইয়াসার (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, ইয়াযীদ ইবনু খুসাইফা তাঁকে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন, যার কাছে সম্পদ রয়েছে এবং তার সমপরিমাণ ঋণও রয়েছে, তার উপর কি যাকাত ফরয? তিনি বললেন: না। (ইমাম) মুহাম্মাদ (রাহিমাহুল্লাহ) বলেন: আমরা এই মত গ্রহণ করি এবং এটিই আবূ হানীফা (রাহিমাহুল্লাহ)-এর অভিমত।
মুওয়াত্তা মালিক বি-রিওয়াইয়াতি মুহাম্মাদ (324)