249 - أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «صَلاةُ الْمَغْرِبِ وِترُ صَلاةِ النَّهَارِ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَيَنْبَغِي لِمَنْ جَعَلَ الْمَغْرِبَ وِتْرَ صَلاةِ النَّهَارِ، كَمَا قَالَ ابْنُ عُمَرَ أَنْ يَكُونُ وِتْرُ صَلاةِ اللَّيْلِ مِثْلَهَا، لا يَفْصِلُ بَيْنَهُمَا بِتَسْلِيمٍ، كَمَا لا يَفْصِلُ فِي الْمَغْرِبِ بِتَسْلِيمٍ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رحمه الله
أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ

ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, মাগরিবের সালাত হলো দিনের সালাতের বিতর। মুহাম্মাদ (রাহিমাহুল্লাহ) বলেন, আমরা এই মত গ্রহণ করি। ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) যেমন বলেছেন যে, মাগরিব হলো দিনের সালাতের বিতর, তেমনি যে ব্যক্তি মাগরিবকে দিনের সালাতের বিতর গণ্য করে, তার জন্য উচিত হলো রাতের সালাতের বিতরও মাগরিবের মতোই করা। [অর্থাৎ] তার মাঝে সালাম দিয়ে বিরতি দেবে না, যেমন মাগরিবের মাঝে সালাম দিয়ে বিরতি দেওয়া হয় না। আর এইটাই হলো আবূ হানীফা (রাহিমাহুল্লাহ)-এর অভিমত।
মুওয়াত্তা মালিক বি-রিওয়াইয়াতি মুহাম্মাদ (249)