227 - أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ ثَعْلَبَةَ بْنِ أَبِي مَالِكٍ، أَنَّهُمْ كَانُوا زَمَانَ عُمَرَ بْنِ الْخَطَّابِ يُصَلُّونَ يَوْمَ الْجُمُعَةِ حَتَّى يَخْرُجَ عُمَرُ، فَإِذَا خَرَجَ وَجَلَسَ إِلَى الْمِنْبَرِ، وَأَذَّنَ الْمُؤَذِّنُ، قَالَ ثَعْلَبَةُ: «جَلَسْنَا نَتَحَدَّثُ، فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُ وَقَامَ عُمَرُ سَكَتْنَا، فَلَمْ يَتَكَلَّمْ أَحَدٌ مِنَّا»
সা'লাবা ইবনু আবী মালিক থেকে বর্ণিত, তারা উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর যামানায় জুমু'আর দিন সালাত আদায় করতেন যতক্ষণ না উমার (খুতবার জন্য) বের হতেন। যখন তিনি বের হয়ে মিম্বরে বসতেন, আর মুয়ায্যিন আযান দিতেন, সা'লাবা বলেন: আমরা বসে কথাবার্তা বলতাম। অতঃপর যখন মুয়ায্যিন চুপ করতেন এবং উমার (খুতবার জন্য) দাঁড়াতেন, তখন আমরাও চুপ হয়ে যেতাম। আমাদের মধ্যে আর কেউ কথা বলত না।
মুওয়াত্তা মালিক বি-রিওয়াইয়াতি মুহাম্মাদ (227)