196 - أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي نَافِعُ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ كَانَ يُقِيمُ بِمَكَّةَ عَشْرًا، فَيَقْصُرُ الصَّلاةَ إِلا أَنْ يَشْهَدَ الصَّلاةَ مَعَ النَّاسِ، فَيُصَلِّي بِصَلاتِهِمْ»
ইবন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি মক্কায় দশ দিন অবস্থান করতেন এবং সালাত কসর করতেন। তবে তিনি যখন সাধারণ মানুষের সাথে জামা‘আতে সালাতে শরীক হতেন, তখন তাদের সালাতের সাথে (ইমামের অনুসরণ করে পূর্ণ) সালাত আদায় করতেন।

মুওয়াত্তা মালিক বি-রিওয়াইয়াতি মুহাম্মাদ (196)