156 - أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، قَالَ: لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ نَالَنَا، وَبَاءٌ مِنْ وَعْكِهَا شَدِيدٌ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى النَّاسِ وَهُمْ يُصَلُّونَ فِي سُبْحَتِهِمْ قُعُودًا، فَقَالَ: «صَلاةُ الْقَاعِدِ عَلَى نِصْفِ صَلاةِ الْقَائِمِ»
আব্দুল্লাহ ইবনে আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আমরা মদীনায় পৌঁছলাম, তখন আমরা মদীনার কঠিন জ্বরের মহামারীতে আক্রান্ত হলাম। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) লোকদের কাছে বের হলেন, আর তখন তারা তাদের নফল সালাত বসে আদায় করছিল। তিনি বললেন, "বসে সালাত আদায়কারীর সালাত (এর সওয়াব) দাঁড়িয়ে সালাত আদায়কারীর সালাতের (সওয়াবের) অর্ধেক।"

মুওয়াত্তা মালিক বি-রিওয়াইয়াতি মুহাম্মাদ (156)