100 - أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنِ عُمَرَ كَانَ «إِذَا ابْتَدَأَ الصَّلاةَ، رَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكبَيْهِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَهُمَا دُونَ ذَلِكَ»
আবদুল্লাহ ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি যখন সালাত শুরু করতেন, তখন তিনি তাঁর দু’হাত কাঁধ বরাবর উঠাতেন। আর যখন তিনি রুকু‘ থেকে মাথা উঠাতেন, তখন তিনি তার চেয়ে সামান্য কম (পরিমাণে হাত) উঠাতেন।
মুওয়াত্তা মালিক বি-রিওয়াইয়াতি মুহাম্মাদ (100)