972 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن هِشَامِ بْنِ عُرْوَةَ، عَن أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ لَمْ يَعْتَمِرْ إِلاَّ ثَلاَثًا: إِحْدَاهُنَّ فِي شَوَّالٍ، وَاثْنَتَانِ فِي ذِي الْقَعْدَةِ.
উরওয়াহ ইবনে যুবাইর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারের বেশি উমরাহ করেননি। সেগুলোর মধ্যে একটি ছিল শাওয়াল মাসে এবং দুটি ছিল যুল-কা’দাহ মাসে।
মুওয়াত্তা মালিক (972)