87 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ كَيْفَ هُوَ؟ فَأَدْخَلَ ابْنُ شِهَابٍ إِحْدَى يَدَيْهِ تَحْتَ الْخُفِّ، وَالأَُخْرَى فَوْقَهُ، ثُمَّ أَمَرَّهُمَا.

قَالَ يَحيَى: قَالَ مالِكٍ: وَقَوْلُ ابْنِ شِهَابٍ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ فِي ذَلِكَ.
ইবনু শিহাব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) তাঁকে মোজার উপর মাসেহ করার পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে, তা কেমন? তখন ইবনু শিহাব তাঁর এক হাত মোজার নিচে এবং অপর হাত মোজার উপরে প্রবেশ করালেন, অতঃপর সে দুটি (হাত) বুলিয়ে দিলেন। ইয়াহইয়া (রাহিমাহুল্লাহ) বলেন: মালিক (রাহিমাহুল্লাহ) বলেছেন, এ ব্যাপারে ইবনু শিহাবের বক্তব্যই আমার নিকট শ্রুত সকল বিষয়ের মধ্যে অধিক প্রিয়।

মুওয়াত্তা মালিক (87)