839 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ، وَأَبَا هُرَيْرَةَ اخْتَلَفَا فِي قَضَاءِ رَمَضَانَ، فَقَالَ أَحَدُهُمَا: يُفَرِّقُ بَيْنَهُ، وَقَالَ الآخَرُ: لاَ يُفَرِّقُ بَيْنَهُ، لاَ أَدْرِي أَيَّهُمَا قَالَ: يُفَرِّقُ بَيْنَهُ، وَلاَ أَيَّهُمَا قَالَ: لاَيُفَرِّقُ بَيْنَهُ.
ইবনু শিহাব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এবং আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) রমযানের কাযা (রোযা) আদায় করা নিয়ে মতভেদ করেছিলেন। তাদের একজন বললেন যে, সে (ঐ কাযা রোযাগুলো) বিচ্ছিন্নভাবে আদায় করবে, আর অপরজন বললেন যে, সে বিচ্ছিন্নভাবে আদায় করবে না। (বর্ণনাকারী বলেন,) আমি জানি না যে, তাদের মধ্যে কে বিচ্ছিন্নভাবে আদায় করার কথা বলেছেন এবং কে বিচ্ছিন্নভাবে আদায় না করার কথা বলেছেন।
মুওয়াত্তা মালিক (839)