76 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن نَافِعٍ، أَنَّهُ رَأَى صَفِيَّةَ بِنْتَ أَبِي عُبَيْدٍ، امْرَأَةَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ تَنْزِعُ خِمَارَهَا وَتَمْسَحُ عَلَى رَأْسِهَا بِالْمَاءِ، وَنَافِعٌ يَوْمَئِذٍ صَغِيرٌ.
নাফি’ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর স্ত্রী সফিয়্যাহ বিনতে আবী উবাইদকে দেখেছিলেন যে, তিনি তাঁর ওড়না (খিমার) খুলেছেন এবং পানি দিয়ে তাঁর মাথার উপর মাসেহ (হাত বুলিয়ে মুছা) করেছেন। আর সেদিন নাফি’ ছিলেন অল্পবয়স্ক।
মুওয়াত্তা মালিক (76)