695 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَن عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، أَنَّهُ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ وَهُوَ يُسْأَلُ عَنِ الْكَنْزِ مَا هُوَ؟ فَقَالَ: هُوَ الْمَالُ الَّذِي لاَ تُؤَدَّى مِنْهُ الزَّكَاةُ.
আবদুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁকে ‘কানয’ (গুপ্তধন বা জমাকৃত সম্পদ) কী—এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তিনি উত্তরে বললেন: তা হলো সেই সম্পদ, যার যাকাত আদায় করা হয় না।

মুওয়াত্তা মালিক (695)