577 - حَدَّثَنِي يَحيَى، عَن مالِكٍ، عَن عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، أَنَّهُ قَالَ: رَآنِي عَبْدُ اللهِ بْنُ عُمَرَ وَأَنَا أَدْعُو وَأُشِيرُ بِأُصْبُعَيْنِ، أُصْبُعٍ مِنْ كُلِّ يَدٍ، فَنَهَانِي.
আব্দুল্লাহ ইবনে দীনার (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আব্দুল্লাহ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমাকে দেখলেন যখন আমি দু’আ করছিলাম এবং উভয় হাতের একটি করে আঙ্গুল দ্বারা ইশারা করছিলাম। তখন তিনি আমাকে তা করতে নিষেধ করলেন।

মুওয়াত্তা মালিক (577)