571 - وَحَدَّثَنِي عَن مالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، عَن مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، أَنَّ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ قَالَتْ: كُنْتُ نَائِمَةً إِلَى جَنْبِ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَفَقَدْتُهُ مِنَ اللَّيْلِ، فَلَمَسْتُهُ بِيَدِي، فَوَضَعْتُ يَدِي عَلَى قَدَمَيْهِ، وَهُوَ سَاجِدٌ، يَقُولُ: أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَبِكَ مِنْكَ، لاَ أُحْصِي ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ.
আয়িশা উম্মুল মুমিনীন (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশেই ঘুমিয়েছিলাম। রাতের বেলা আমি তাঁকে বিছানায় না পেয়ে তাঁকে হাত দিয়ে স্পর্শ করে খুঁজলাম। আমি আমার হাত তাঁর কদম মুবারকে রাখলাম, যখন তিনি সিজদারত ছিলেন এবং বলছিলেন:



"আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই, আপনার ক্ষমা ও নিরাপত্তার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই। আর আমি আপনার কাছেই আপনার (গজব বা ক্রোধ) থেকে আশ্রয় প্রার্থনা করি। আমি আপনার প্রশংসা গুণে শেষ করতে পারব না, আপনি ঠিক তেমনই, যেমন আপনি নিজে আপনার প্রশংসা করেছেন।"

মুওয়াত্তা মালিক (571)