554 - قَالَ مَالِكٌ: لاَ يَنْبَغِي لأَحَدٍ يَقْرَأُ مِنْ سُجُودِ الْقُرْآنِ شَيْئًا بَعْدَ صَلاَةِ الصُّبْحِ، وَلاَ بَعْدَ صَلاَةِ الْعَصْرِ، وَذَلِكَ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الصُّبْحِ، حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَعَنِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ، حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَالسَّجْدَةُ مِنَ الصَّلاَةِ، فَلاَ يَنْبَغِي لأَحَدٍ أَنْ يَقْرَأَ سَجْدَةً فِي تَيْنِكَ السَّاعَتَيْنِ.
ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) বলেন, ফজরের সালাতের পর এবং আসরের সালাতের পর কারো জন্য কুরআনের সিজদার আয়াত (তিলাওয়াত করা) উচিত নয়। আর এর কারণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্যোদয় না হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্যাস্ত না হওয়া পর্যন্ত সালাত (নামায) আদায় করতে নিষেধ করেছেন। এবং (তিলাওয়াতের) সিজদাও সালাতের অন্তর্ভুক্ত। সুতরাং ঐ দুই সময়ে কারো জন্য সিজদার আয়াত তিলাওয়াত করা উচিত নয়।
মুওয়াত্তা মালিক (554)