398 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ؛ أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ كَانَ يَقْصُرُ الصَّلاَةَ فِي مِثْلِ مَا بَيْنَ مَكَّةَ وَالطَّائِفِ، وَفِي مِثْلِ مَا بَيْنَ مَكَّةَ وَعُسْفَانَ، وَفِي مِثْلِ مَا بَيْنَ مَكَّةَ وَجُدَّةَ.

قَالَ مَالِكٌ: وَذَلِكَ أَرْبَعَةُ بُرُدٍ، وَذَلِكَ أَحَبُّ مَا تُقْصَرُ إِلَيَّ فِيهِ الصَّلاَةُ.
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি মক্কা ও তায়েফের মধ্যবর্তী দূরত্বের ন্যায় দূরত্বে, মক্কা ও উসফানের মধ্যবর্তী দূরত্বের ন্যায় দূরত্বে এবং মক্কা ও জেদ্দার মধ্যবর্তী দূরত্বের ন্যায় দূরত্বে সালাত কসর (সংক্ষিপ্ত) করতেন।



ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) বলেন: এই দূরত্বটি হলো চার বারীদ। আর এতটুকু দূরত্বই আমার নিকট সালাত কসর করার জন্য সর্বাধিক পছন্দনীয়।

মুওয়াত্তা মালিক (398)