394 - حَدَّثَنِي عَن مَالِكٍ، عَن نَافِعٍ، عَن سَالِمِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَكِبَ إِلَى ذَاتِ النُّصُبِ، فَقَصَرَ الصَّلاَةَ فِي مَسِيرِهِ ذَلِكَ.

قَالَ مَالِكٌ: وَبَيْنَ ذَاتِ النُّصُبِ وَالْمَدِينَةِ أَرْبَعَةُ بُرُدٍ.
আবদুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,

তিনি ‘জাতুন-নুসুব’ নামক স্থানের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং তিনি তাঁর সেই সফরে সালাত কসর (সংক্ষিপ্ত) করেছিলেন।



ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) বলেন, ‘জাতুন-নুসুব’ এবং মদীনার মধ্যে দূরত্ব হলো চার বারিদ।

মুওয়াত্তা মালিক (394)