356 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن نَافِعٍ، أَنَّهُ قَالَ: قُمْتُ وَرَاءَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ فِي صَلاَةٍ مِنَ الصَّلَوَاتِ، وَلَيْسَ مَعَهُ أَحَدٌ غَيْرِي، فَخَالَفَ عَبْدُ اللهِ بِيَدِهِ، فَجَعَلَنِي حِذَاءَهُ عَن يَمِينِهِ.
নাফে’ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি একবার কোনো এক সালাতে আবদুল্লাহ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর পেছনে দাঁড়ালাম। আমি ছাড়া তাঁর সাথে অন্য কেউ ছিল না। তখন আবদুল্লাহ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হাত দিয়ে ইশারা করে আমাকে তাঁর ডান পাশে তাঁর বরাবর দাঁড় করিয়ে দিলেন।

মুওয়াত্তা মালিক (356)