338 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن شَرِيكِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي نَمِرٍ، عَن أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ قَالَ: سَمِعَ قَوْمٌ الإِقَامَةَ، فَقَامُوا يُصَلُّونَ، فَخَرَجَ عَلَيْهِمْ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ فَقَالَ: أَصَلاَتَانِ مَعًا؟ أَصَلاَتَانِ مَعًا؟ وَذَلِكَ فِي صَلاَةِ الصُّبْحِ، فِي الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَ الصُّبْحِ.
আবু সালামাহ ইবনে আবদুর রহমান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: কিছু লোক ইকামত শুনে সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের নিকট বেরিয়ে এলেন এবং বললেন, "একসাথে দুই সালাত? একসাথে দুই সালাত?" আর এই ঘটনাটি ফজরের সালাতের সময় ঘটেছিল, (অর্থাৎ) ফজরের ফরয সালাতের পূর্বেকার দুই রাকাত (সুন্নত) সালাতের বিষয়ে।

মুওয়াত্তা মালিক (338)