325 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن نَافِعٍ أَنَّهُ قَالَ: كُنْتُ مَعَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ بِمَكَّةَ وَالسَّمَاءُ مُغِيمَةٌ، فَخَشِيَ عَبْدُ اللهِ الصُّبْحَ، فَأَوْتَرَ بِوَاحِدَةٍ، ثُمَّ انْكَشَفَ الْغَيْمُ، فَرَأَى أَنَّ عَلَيْهِ لَيْلاً فَشَفَعَ بِوَاحِدَةٍ، ثُمَّ صَلَّى بَعْدَ ذَلِكَ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ، فَلَمَّا خَشِيَ الصُّبْحَ أَوْتَرَ بِوَاحِدَةٍ.
আবদুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নাফে’ (রাহিমাহুল্লাহ) বলেন, আমি মক্কায় আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে ছিলাম এবং আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এমতাবস্থায় আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ফজর (প্রভাত) হয়ে যাওয়ার আশঙ্কা করলেন। অতঃপর তিনি এক রাকাতের মাধ্যমে বিতর সালাত আদায় করলেন।



এরপর মেঘ কেটে গেল এবং তিনি দেখলেন যে তখনো রাত অবশিষ্ট রয়েছে। তাই তিনি (আগের বিতরটিকে জোড় করার জন্য) এক রাকাত যোগ করলেন। এরপর তিনি দু’রাকাত দু’রাকাত করে সালাত আদায় করলেন। অবশেষে যখন তিনি ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করলেন, তখন এক রাকাতের মাধ্যমে (দ্বিতীয়বার) বিতর আদায় করলেন।

মুওয়াত্তা মালিক (325)