304 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، أَنَّهُ سَمِعَ الأَعْرَجَ يَقُولُ: مَا أَدْرَكْتُ النَّاسَ إِلاَّ وَهُمْ يَلْعَنُونَ الْكَفَرَةَ فِي رَمَضَانَ، قَالَ: وَكَانَ الْقَارِئُ يَقْرَأُ سُورَةَ الْبَقَرَةِ فِي ثَمَانِ رَكَعَاتٍ، فَإِذَا قَامَ بِهَا فِي اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً رَأَى النَّاسُ أَنَّهُ قَدْ خَفَّفَ.
আল-আ’রাজ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি যখন লোকদের (সাহাবী ও তাবেঈনদের) পেয়েছি, তখন তাদেরকে রমযান মাসে কাফিরদের প্রতি লা’নত (অভিসম্পাত) করতে দেখেছি। তিনি আরও বলেন: (রমযানে তারাবীহর সালাতে) ক্বারী সাহেব আট রাক’আতে সূরা আল-বাক্বারাহ পড়তেন। আর যদি তিনি বারো রাক’আতে এই সূরা (আল-বাক্বারাহ) পড়তেন, তবে লোকেরা মনে করত যে তিনি (সালাত) হালকা করে দিয়েছেন।

মুওয়াত্তা মালিক (304)