290 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَن أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَن أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ، فَقَالَ: فِيهِ سَاعَةٌ لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي، يَسْأَلُ اللهَ شَيْئًا، إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ، وَأَشَارَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ بِيَدِهِ، يُقَلِّلُهَا.
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের আলোচনা করলেন এবং বললেন: “এতে (জুমার দিনে) এমন একটি মুহূর্ত রয়েছে, যখন কোনো মুসলিম বান্দা দাঁড়িয়ে সালাত আদায়রত অবস্থায় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, আল্লাহ তাকে তা অবশ্যই দান করেন।” আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত দ্বারা ইশারা করে বোঝালেন যে, সময়টি খুবই সংক্ষিপ্ত।

মুওয়াত্তা মালিক (290)